বুধবার, ২১ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রূপনগর বেড়ীবাঁধ থেকে এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার
রূপনগর বেড়ীবাঁধ থেকে এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার

পক্ষকাল সংবাদ ঃরাজধানীর রূপনগর এলাকার বিরুলিয়া ব্রিজ থেকে ৫০০ গজ উত্তরে একটি জঙ্গল থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সোয়া ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মিজানুর রহমান সাভারে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে রূপনগর থানায় নিয়ে আসে। তিনি সাদা পোশাকে থাকায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি।
পরে লাশের সঙ্গে উদ্ধার করা দু’টি মোবাইল থেকে তার স্বজনদের ফোন দিয়ে এএসপি মিজানুর রহমানের পরিচয় জানা যায়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ