শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » » কমলাপুরে ট্রেনের অগ্রিম টিকিট পেতে লম্বা অপেক্ষা
প্রথম পাতা » » কমলাপুরে ট্রেনের অগ্রিম টিকিট পেতে লম্বা অপেক্ষা
৫৮৬ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলাপুরে ট্রেনের অগ্রিম টিকিট পেতে লম্বা অপেক্ষা

---
শাফিকুল  ইসলাম কাজল :মুনা,সাবিনা ,রুমি ,মিনু চার জনা এসেছিল কমলাপুর রেল ষ্টেশনে রাত ২ টার সময় ঘরে ফেরার টিকেট কাটতে বেলা ১২ টার দিকে সেই কাঙ্কখিত টিকিট হাতে বাধ ভাঙা খুশী ।হাজার হাজার মানুষ   ঈদে নাড়ির টানে ঘরে ফিরতে চেষ্টার যেন কোনো কমতি নেই। অগ্রিম টিকিট কিনতে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে।

গতকাল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন তুলনামূলক কম চাহিদা থাকলেও আজ মঙ্গলবার দ্বিতীয় দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপস্থিতি অনেক বেশি। ২২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট পেতে স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশীরা।

কাউন্টারে দায়িত্বতর কর্মকর্তা জানান, আজ (মঙ্গলবার) টিকিট প্রত্যাশীদের উপস্থিতি বেশি। আজ আগামী ২২ জুনের (বৃহস্পতিবার) টিকিট হচ্ছে। ওই দিনের টিকিটের চাহিদা বেশি। কারণ, অনেকেই অফিস শেষ করে ওইদিনই বাড়ি ফিরে যাবেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, কাউন্টার থেকে ৬৫ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। এ ছাড়া মোট টিকিটের ২৫ শতাংশ অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি এবং রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ শতাংশ টিকিট বরাদ্দ রয়েছে।

আগামী ২২ জুনের রাজশাহীগামী ট্রেনের টিকিট কিনতে এসেছেন সাইফুল ইসলাম। ওইদিন (বৃহস্পতিবার) অফিস শেষ করে পরিবার নিয়ে রাতের ট্রেনে বাড়ি ফিরবেন বলে জানান তিনি। তবে লাইন অনেক দীর্ঘ থাকায় টিকিট পাওয়া নিয়ে নিয়ে সংশয় প্রকাশ করেন।

রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রত্যাশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন শারমিন আক্তার। তিনি অভিযোগ করে বলেন, কাউন্টার থেকে খুব স্লো গতিতে টিকিট দেয়া হচ্ছে। বলতে গেলে লাইন সামনের দিকে যাচ্ছেই না। এ ছাড়া মহিলা কাউন্টার আরো বাড়ানো প্রয়োজন।

সিতাংশু চক্রবর্তী আরো বলেন, সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আমাদের পর্যাপ্ত টিকিট রয়েছে। শৃংখলাবদ্ধ থাকলে আশা করছি যতক্ষণ পর্যন্ত টিকিট আছে ততক্ষণ সবাই পাবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কালোবাজারি এড়াতে স্টেশনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, রেলমন্ত্রী মুজিবুল হকের ঘোষণা অনুযায়ী এবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে ১২ জুন (সোমবার) থেকে ঢাকা ও চট্রগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন অর্থাৎ ১২ জুন দেয়া হয়েছে ২১ জুনের টিকিট। এরপর ১৩, ১৪, ১৫ ও ১৬ জুন যথাক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ জুনের টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় ফিরতি টিকিট বিক্রি করা হবে। ১৯ জুন ২৮ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হয়। এ ছাড়া ক্রমান্বয়ে ২০, ২১, ২২, ২৩ জুন ২৯, ৩০ জুন ও ১ এবং ২ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। সংশ্লিষ্ট রেল স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে এসব টিকিট বিক্রি শুরু হবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)