শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » ‘ধর্ষক’ নাঈমের ছবি ফেসবুকে ভাইরাল
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » ‘ধর্ষক’ নাঈমের ছবি ফেসবুকে ভাইরাল
৫৮৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ধর্ষক’ নাঈমের ছবি ফেসবুকে ভাইরাল

পক্ষকাল সংবাদঃ---রাজধানী বনানীর দি রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামিদের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। শুধু ধর্ষণ মামলার আসামিরাই নয়, তাদের স্বজনদের অনেকে ছবিও এখন ঘুরছে ফেসবুকে।

ভাইরাল ছবিগুলোর মধ্যে ধর্ষণ মামলার এক আসামি নাঈম আশরাফকে আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে এক মঞ্চে দেখা যাচ্ছে।

ই-মেকার্স্’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নে। তার বাবার নাম আমজাদ হোসেন। আর তার আসল নাম আব্দুল হালিম।

এই নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম এর আরেকটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ছবিতে নাঈম আশরাফকে বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এর ছেলের সাথে দেখা যাচ্ছে।

সিরাজগঞ্জের আপদমস্তক ‘চিটার’ হিসেবে পরিচিত নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম ঢাকায় বিনোদন জগতেও বেশ পরিচিত। একুশে টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান ফারহানা নিশোর সাথে নাঈম আশরাফের একটি ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুধু নাঈম আশরাফের ছবিই ফেসবুকে ভাইরাল হয়নি, তার বাবা আমজাদ হোসেনের একটি ছবিও এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভাইরাল সেই ছবিতে আমজাদ হোসেনকে বর্তমান সরকারের সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা যাচ্ছে।

এই আমজাদ হোসেন জাতীয় পার্টি হয়ে বিএনপির পর এখন আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ ওই দুই ছাত্রীকে বনানীর রেইনট্রি হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হয়। ধর্ষণের সেই দৃশ্য ভিডিও করে এসব তরুণ হুমকি-ধামকিও দেয়া শুরু করে। এই ঘটনার প্রায় এক মাস পর গত ৬ মে রাতে নির্যাতিতা এক ছাত্রী বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, বিল্লাহ হোসেন ও অজ্ঞাতনামা একজনকে। আসামিদের কেউ এখনও গ্রেফতার হয়নি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)