শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » » হিন্দু যুবকের মৃতদেহ রীতি মেনে দাহ করলেন মুসলিমরা
প্রথম পাতা » » হিন্দু যুবকের মৃতদেহ রীতি মেনে দাহ করলেন মুসলিমরা
৩৭৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিন্দু যুবকের মৃতদেহ রীতি মেনে দাহ করলেন মুসলিমরা

---পক্ষকাল ডেস্ক : হিন্দু যুবকের মৃতদেহ রীতি মেনে দাহ করলেন মুসলিমরা। বর্তমান প্রেক্ষাপটে এই বিরল ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচকে। মুসলিম অধ্যুষিত মালদার মানিকচক ব্লকে শেখপুরা গ্রামে কয়েকটি মাত্র হিন্দু পরিবারের বসবাস। সোমবার রাতে এই হিন্দু পরিবারের সদস্য বিশ্বজিৎ রজকের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি।

তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো না। সৎকার করার জন্য আর্থিক অসঙ্গতির পাশাপাশি লোকবলও নেই এই হিন্দু পরিবারের। মৃতদেহের সামনে বসে সৎকার নিয়ে যখন দুশ্চিন্তায় ভুগছিলেন এই পরিবার, তখন দেবদ্যুতের মতো হাজির হন ওই গ্রামেরই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। মৃতদেহ সৎকারের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তারা।

হিন্দু রীতিনীতি মেনে, বাঁশের মাচায় মৃতদেহ নিয়ে দীর্ঘ ৮কিলোমিটার পথ পায়ে হেঁটে মৃতদেহ নিয়ে মানিকচক শশ্মান ঘাটে পৌঁছান মুসলিম প্রতিবেশীরা। এমনকি রাম নাম সত্য হে, বল হরি হরি বল বলতে বলতে শশ্মানে পৌঁছান তারা। হিন্দুরীতি মেনে দাহ করা হয় দেহ।

সব কাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষরা জানান, হিন্দু-মুসলমান ভারতমাতার দুই সন্তান। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে। মুসলিম সম্প্রদায়ের এই আন্তরিকতায় খুশি মৃত বিশ্বজেতের পরিবার।

ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান মালদা জেলা পরিষদের সহ-সভাধিপতি তৃণমূলের গৌর মন্ডল। শশ্মানযাত্রায় পা মেলান তিনিও। শবযাত্রা শেষে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই নজির বাংলা তথা দেশকে পথ দেখাবে।

ধর্মের নামে দাঙ্গা হানাহানি বর্তমান প্রেক্ষাপটে ভারত কার্যত আগ্নেয়গিরির ওপর অবস্থান করছে। এই প্রেক্ষাপটে মানিকচকের ঘটনা নিসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য নজির। যা সমগ্র দেশকে পথ দেখাবেন বলে মনে করেন মালদার আম আদমি থেকে বুদ্ধিজীবী সবাই।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)