শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কোন্দল মেটাতে তৃণমূলকে ঢাকায় ডাকছে আ. লীগ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কোন্দল মেটাতে তৃণমূলকে ঢাকায় ডাকছে আ. লীগ
৪২৮ বার পঠিত
রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন্দল মেটাতে তৃণমূলকে ঢাকায় ডাকছে আ. লীগ

---পক্ষকাল সংবাদ : সাংগঠনিক সফরের মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরাজমান কোন্দল নিরসনের চেষ্টা সফল না হওয়ায় ভিন্ন উপায়ে সমাধানের জন্য তৃণমূলের নেতাদের ঢাকায় ডাকা হয়েছে।

আজ রোববার থেকে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। বিকেল ৫টায় ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় নেতারা কথা বলবেন। সেখানে ওবায়দুল কাদের তৃণমূলের নেতাদের দিকনির্দেশনা দেবেন।

গত ১৯ এপ্রিল বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বড় দলে মতবিরোধ থাকে, চাওয়া-পাওয়ার বিষয় থাকে। তবে সঠিক সময়ে এসবের ঊর্ধ্বে উঠে আমাদের নেতাকর্মীরা সঠিক কাজটি করতে ভুল করে না।’

হানিফ আরো বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আওয়ামী লীগ তথা মহাজোট সরকার ক্ষমতায় আসতে পারে। সেজন্য আগে থেকে দলকে নির্বাচনমুখী করতে আমাদের এ সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচনের আগে আওয়ামী লীগে কোনো কোন্দল থাকবে না।’

গত বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আরো তিনটি জেলার তৃণমূল নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। এরমধ্যে ২৪ এপ্রিল যশোর, ২৫ এপ্রিল সাতক্ষীরা ও ২৭ এপ্রিল নীলফামারীর তৃণমূল নেতাদের ডাকা হয়েছে।

এখন থেকে পর্যায়ক্রমে দেশের যেসব এলাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কোন্দল আছে, কেন্দ্রে ডেকে তাদের সঙ্গে কথা বলা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)