শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » পশ্চিমবঙ্গের নাম বদলে আপত্তি তুলেছে কেন্দ্রীয় সরকারের
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » পশ্চিমবঙ্গের নাম বদলে আপত্তি তুলেছে কেন্দ্রীয় সরকারের
৪৬০ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিমবঙ্গের নাম বদলে আপত্তি তুলেছে কেন্দ্রীয় সরকারের

--- বিদেশ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘বাংলা’ করার ইচ্ছায় পানি ঢেলে দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ ওই নামে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে মিল থাকায় কূটনৈতিক জটিলতা দেখা দিতে পারে। সূত্রে খবর দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে পাঠানো এক চিঠিতে এই বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা হলে বাংলাদেশের সঙ্গে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। এই কারণ দেখিয়েই ‘বাংলা’ নামে আপত্তি তুলেছে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইছে প্রশাসনিক সুবিধার জন্য ইংরেজি, বাংলা এবং হিন্দি সব ভাষাতেই রাজ্যের নাম একটি রাখা হোক। যেমনটি উত্তরপ্রদেশ ও গুজরাটের ক্ষেত্রে আছে। যদিও রাজ্যের নাম একটি রাখার বিষয়ে নবান্নে এখনও পর্যন্ত কোন সরকারি চিঠি এসে পৌঁছয়নি বলে জানা গেছে। গত বছরের আগষ্টেই রাজ্যের নাম পরিবর্তন সম্পর্কিত একটি বিল পাশ হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়। ঠিক হয় বাংলাতে রাজ্যের নাম হবে ‘বাংলা’, হিন্দিতে ‘বঙ্গাল’ এবং ইরেজিতে ‘বেঙ্গল’। এরপরই রাজ্যের নতুন নাম বদলের এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

কিন্তু নতুন নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ায় হয় রাজ্য সরকারকে বর্তমান ‘পশ্চিমবঙ্গ’ নামটিই রেখে দিতে হবে, না হয় অন্য নাম খুঁজতে হবে যাতে বাংলাদেশের সঙ্গে নামের ক্ষেত্রে কোন সাদৃশ্য না থাকে।

নাম বদলের কারণ হিসাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের দিকটি বিবেচনা করা হয়। তাছাড়া তিনি জানান নতুন বাংলা গড়ার স্বপ্নে বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছেন। দেশি ও বিদেশি বিনিয়োগের লক্ষ্যেই তার এই উদ্যোগ। পাশাপাশি রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইংরেজিতে ওয়েস্টবেঙ্গল-এর প্রথম অক্ষর ডব্লিউ থাকায়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোন গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনায় রাজ্যের প্রতিনিধির ডাক আসে একেবারে শেষে। ফলে জাতীয় স্তরের সেই আলোচনায় রাজ্যটির প্রতিনিধিরা কার্যত বিশেষ কিছুই বলার সুযোগ পান না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই সভাঘর সে সময় প্রায় ফাঁকা হয়ে যায়, নয়তো অনেকেই ক্লান্ত হয়ে পড়েন।

অন্যদিকে বাংলার প্রতিনিধিদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। ধৈর্য্য হারিয়ে যায় রাজ্যের প্রতিনিধিদেরও। নামের সমস্যার কারণেই গত বছরের মাঝামাঝি দিল্লিতে একটি বৈঠকেও একেবারে শেষদিকে বক্তব্য রাখতে ওঠেন মমতা। সেই থেকেই রাজ্যের নাম বদলের জন্য উদ্যোগ নেওয়া শুরু করে তৃণমূলের সরকার।

প্রথমদিকে পশ্চিমবঙ্গের নাম ‘বঙ্গ’ বা ‘বঙ্গদেশ’ রাখার পরামর্শ দিযেছিলেন মমতা ব্যানার্জি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর লেখায় একাধিকবার এই নামগুলিকে ব্যবহার করেছেন। এরপর বিশিষ্ট সাহিত্যবিদ, বুদ্ধিজীবী ও মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেই রাজ্যের নাম ‘বাংলা’ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেন মমতা।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)