শিরোনাম:
ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নাসিরপুরে আত্মঘাতী বিস্ফোরণে ৭-৮ জঙ্গি নিহত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নাসিরপুরে আত্মঘাতী বিস্ফোরণে ৭-৮ জঙ্গি নিহত
৪২৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসিরপুরে আত্মঘাতী বিস্ফোরণে ৭-৮ জঙ্গি নিহত

 ---

পক্ষকাল সংবাদঃ | : মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের নাসিরপুর আস্তানায় আত্মঘাতি বিস্ফোরণে ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ৫টায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জঙ্গিরা আইইডি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আমরা ড্রোনের সাহায্যে ছবি তুলে সেগুলো নিষ্ক্রিয় করেছি।

নিহতরা পুরুষ-মহিলা কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মহিলা রয়েছে। পুরুষও রয়েছে। তবে কতজন পুরুষ, কতজন মহিলা তা বলা মুশকিল।’

বাড়ির কেয়ারটেকারের তথ্যমতে সেখানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়ি, বাচ্চা ছিল। মোট ৭-৮ জন ছিল। তবে কেয়ারটেকারের এই তথ্য আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

তারা কোন সংগঠনের বলে পুলিশ ধারণা করছে জানতে চাইলে বলেন, নব্য জেএমবির। তারা বাইরে বের তেমন বের হতো না। বাচ্চাদের কেউই স্কুলে যেত না। কেউ তাদের স্কুলে যেতে দেখেনি।

৭-৮ জন কখন মারা গেছে জানতে চাইলে মনিরুল বলেন, ‘আপনারা শুনেছেন গতকাল বিস্ফোরণ হয়েছিল। সেই সময়ই তারা মারা গিয়েছে। তারা আত্মহনন করেছে। লাশের গন্ধ ছড়িয়ে গেছে। দেহের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে।’

শুক্রবার সকাল থেকেই মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুরের দুটি জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওইদিন সন্ধ্যা ৬টার পর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট অভিযান শুরু করেন। এর আগে সেখানে দফায় দফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাত ৯টার দিকে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান নাসিরপুরের জঙ্গি আস্তানা পুলিশের নিয়ন্ত্রণে বলে জানান।

তবে বৃষ্টির কারণে বড়হাটের অভিযান শুরু করতে বিলম্ব হয়। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার যান। সেখানে তিনি অভিযানের বিষয়ে পরিকল্পনা ও ঘটনাস্থল রেকি করেন। এরপর উপস্থিত সাংবাদিকদের বলেন শিগগিরই পুরো অভিযান শেষ হবে।

এর আগে সিলেটের আতিয়া ভিলায় জঙ্গি বিরোধী অভিযান চালায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিট। চারদিনের অভিযান শেষ হয় চার জঙ্গি নিহতদের মধ্য দিয়ে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)