শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনা অ্যাঙ্গেলা মের্কেলেরও ওপরে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনা অ্যাঙ্গেলা মের্কেলেরও ওপরে
৩১৯ বার পঠিত
রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা অ্যাঙ্গেলা মের্কেলেরও ওপরে

---শফিকুল ইসলাম কাজল: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ক্ষমতা, দক্ষতা, প্রাজ্ঞতা ও সৃজনশীলতার বিবেচনায় শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলেরও ওপরে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন । আজ শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

হানিফ বলেন, জার্মানিতে বেগম খালেদা জিয়ার মতো রাষ্ট্রস্বার্থবিরোধী দলীয় নেত্রী নেই। সুশিক্ষায় শিক্ষিত জাতির বিশালায়তন রাষ্ট্রে কম জনগোষ্ঠী নিয়ে অ্যাঙ্গেলা মের্কেল এগিয়ে যাচ্ছেন। আমাদের দেশের চিত্রটা ভিন্ন। এখানে একটি ছোট দেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারী বিরোধী দল, জঙ্গিবাদ ও দরিদ্রতার সঙ্গে লড়াই করে বিশাল জনগোষ্ঠী নিয়ে বিশ্বে উন্নয়নের নজির সৃষ্টি করেছেন শেখ হাসিনা। সুতরাং তার সঙ্গে কারো তুলনা চলে না।

৫ জানুয়ারি ‘গণতন্ত্রের কালো দিবসে’ বিএনপি নেতা মওদুদ আহমদের এক বক্তব্যের জবাবে হানিফ বলেন, ৫ জানুয়ারি যদি নির্বাচন না হতো তাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। আর এই সুযোগে অশুভ শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেতো। বিএনপি কী তা প্রত্যাশা করেছিল? আদালতের নিষেধাজ্ঞা থাকায় জামায়াত নির্বাচনে অংশ নিতে পারেনি না বলেই বিএনপি তাদের ছাড়া নির্বাচনে আসেনি। এ জন্য আওয়ামী লীগকে দায়ী করে লাভ নেই’ বলেও মন্তব্য করেন হানিফ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)