শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সারাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আইভীর
সারাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আইভীর
![]()
পক্ষকাল সংবাদ
নারায়ণগঞ্জের মতো সারাদেশে সুষ্ঠু ভোটের প্রত্যাশা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের কারণেই নৌকার বিজয় হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে এসে বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে নিরপেক্ষ ভোটের জন্য অবিচল ছিলেন। তার জন্যই নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের কারণেই নৌকার বিজয় হয়েছে।’ নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোটের যে উদাহরণ সৃষ্টি হয়েছে তা সারাদেশে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৭৯ হাজার ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বার মেয়র হন সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।
দলীয় সভানেত্রীর কথায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নির্বাচনে তার পক্ষে কাজ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান আইভী। নারায়ণগঞ্জবাসীর সেবায় কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।




ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন