জয়ললিতার শোকে নিহত বেড়ে ২৮০
![]()
পক্ষকাল ডেস্ক ঃতামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে শনিবার এক বিবৃতিতে নিহতদের ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে। ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ললিতার মৃত্যুর পর রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
চেন্নাই, ভেল্লোর, তিরুভেল্লোর, তিরুভান্নামালাই, কাদ্দালোর, কৃষ্ণগিরি, ইরোদ ও ত্রিপুর জেলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে নিহত ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে এআইএডিএমকে।
মুখ্যমন্ত্রীর ভক্তদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে; নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে দলটি। এর আগে জয়ললিতার অসুস্থ ও পরে মৃত্যুর সংবাদে রাজ্যে অন্তত ৭৭ জনের প্রাণহানির তথ্য জানিয়েছিল এআইএডিএমকে। তবে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে।
২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেত্রী জয়ললিতা ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। এর পরদিন রাজ্যের তুমুল জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী মারা যান।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ