শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাজ্যের প্রতি রুশনারা আলীর আহ্বান
মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাজ্যের প্রতি রুশনারা আলীর আহ্বান

পক্ষকাল ওয়েভরোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। গত ৮ ডিসেম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের কাছে লেখা এক চিঠিতে রুশনারা অালীসহ দেশটির ৭০ এমপি ওই আহ্বান জানিয়েছেন।
চিঠিতে রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি জানান রুশনারা আলী।
চিঠিতে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ৯ অক্টোবর রাখাইনে নিরাপত্তাবাহিনীর তিনটি চেকপোস্টে হামলার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা গৃহীন হয়ে পড়েছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, রাখাইনে চরম মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। সেখানে ধর্ষণ, যৌন-নিপীড়ন, মসজিদ ধ্বংসের মতো ঘটনা ঘটছে।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়