মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পক্ষকাল ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ সহকারী এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় আরও বলা হয়, মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে জাতি একজন বঙ্গবন্ধু প্রেমিক ও দক্ষ সংগঠককে হারাল। ছাত্রনেতা হিসেবে শাকিল গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল।
মঙ্গলবার দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাহবুবুল হক শাকিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বুধবার ময়নাতদন্ত শেষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জানাজা হবে। এরপর তার লাশ নেওয়া হবে তার নিজ শহর ময়মনসিংহ। সেখানে বাঘমারা এলাকায় নিজ বাড়িতে সন্ধ্যায় তার লাশ দাফন করা হবে।
২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুবুল হক শাকিল। এর আগে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) ও তারও আগে উপ-প্রেস সচিব পদেও দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন তিনি। পরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরই পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ