ফিদেল কাস্ত্রো: ছবিতে বিপ্লবী জীবন
চলে গেলেন সাম্যবাদের স্বপ্নচারীদের নায়ক ফিদেল কাস্ত্রো।৯০ বছর বয়সে শনিবার তার জীবনাবসান হয়েছে। কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ক্ষমতা ছোট ভাই রাউল কাস্ত্রোকে ছেড়ে দিয়ে অবসরে ছিলেন ফিদেল। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে সমাজতান্ত্রিক কিউবা প্রতিষ্ঠাকারী ফিদেল সারাবিশ্বে সমাজতন্ত্রের আন্দোলনকারীদের চোখে ছিলেন বীর। আলোকচিত্রে সংগ্রামী-বিপ্লবী এই মানুষটির কিছু মুহূর্ত।
-

১৯৭৫ সালের মে মাসে হাভানা সফররত যুক্তরাষ্ট্রের সিনেটর চার্লস ম্যাকগোভার্নের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো। ছবি: রয়টার্স
-

প্যারিসে সফরকালে ফিদেল কাস্ত্রো। ১৯৯৫ সালের ১৫ মার্চ ছবিটি তোলা হয়। ছবি: রয়টার্স
-

হাভানার কার্ল মার্কস থিয়েটার হলে চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থীদের সঙ্গে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট উগো চাবেস (বায়ে) ও কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ২০০৫ সালের ২০ অগাস্ট ছবিটি তোলা হয়। ছবি: রয়টার্স
-

১৯৭৬ সালের নভেম্বরে কিউবা বিপ্লবের ১৯তম বার্ষিকীতে কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো। ছবি: রয়টার্স
-

১৯৮৯ সালের ৪ এপ্রিল হাভানায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো (ডানে)ও সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ। ছবি: রয়টার্স
-

২০১১ সালের ১৯ এপ্রিল কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো (বায়ে) ও তার ভাই দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো পরস্পরের হাত ধরে আছেন। ছবি: রয়টার্স
-

২০০৫ সালের ২৬ অক্টোবর হাভানায় কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো (বায়ে) ও ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা বল নিয়ে খেলছেন। ছবি: রয়টার্স
-

২০০১ সালের ২ সেপ্টেম্বর জোহানেসবার্গ সফরকালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার (বায়ে) বাড়িতে তার সঙ্গে কোলাকুলি করছেন ফিদেল কাস্ত্রো। ছবি: রয়টার্স





“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়