রাজনীতিবিদদের হত্যার জন্যই অস্ত্র মজুত
![]()
পক্ষকাল প্রতিবেদকঃ সরকারি দলের রাজনীতিবিদদের হত্যা ও দেশে নাশকতার জন্যই বিদেশি পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গুলি মজুত করা হয়েছিল। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটককৃত সাইফুল্লাহ খান (৪০) কেন্দ্রীয় এক যুবলীগ নেতাকে খুন করার পরিকল্পনা করেছিলেন। গোয়েন্দাদের তৎপরতায় তিনি তা করতে পারেননি।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, অস্ত্র ও গুলি আছে- এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে সাইফুল্লাহকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ‘বাসাবো মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর অফিস থেকে দুটি রিভলবার, একটি পিস্তল ও এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাইফুল্লাহ খান ওই সমিতির সহসভাপতি। তিনি অবৈধ অস্ত্র কেনাবেচায় জড়িত আছেন বলে জানা গেছে। তার সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে মনিরুল ইসলাম জানান।





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান