‘আমি সড়ক মেরামত করব, আ.লীগও মেরামত করব’
পক্ষকাল সংবাদঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি সড়ক মেরামত করব, আওয়ামী লীগও মেরামত করব।আজ বুধবার যশোর বিমানবন্দর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ঝিনাইদহ-কালিগঞ্জ উপজেলার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল, এনামুল হক শামীম, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রমূখ।
পথসভায় দলেন নেতাদের হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, মৌসুমী পাখি হয়ে যারা দলে এসেছো তারা ভালো হয়ে যাও। যারা বসন্তের কোকিল তাদেরকেও বলছি, ভালো হয়ে যাও। দলে আমরা ঐক্য চাই।
ঝিনাইদহের কালিগঞ্জ থানার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উল্লেখ করে মন্ত্রী বলেন, তোমরা গোলমাল করবে না। দলে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে।
তিনি বলেন, ডিজিটাল সুবিধা এখন বাংলাদেশের সর্বত্র। ইউনিয়ন পর্যায় থেকে প্রতি মুহূর্তে বিদেশের খবর নেওয়া যাচ্ছে। এটা শেখ হাসিনা সরকারের অবদান।
উল্লেখ্য, এই পথসভা শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ওবায়দুল কাদের। বিকেল ৩ টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সমাবেশে যোগ দিবেন তিনি।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত