উইকিলিকসে সাইবার হামলা, সন্দেহ মার্কিন নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক
ঠিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন আলোচিত ওয়েবসাইট উইকিলিকস সাইবার হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে মনে করছে উইকিলিকস কর্তৃপক্ষ। উইকিলিকস এক টুইট বার্তায় এ হামলার কথা নিশ্চিত করেছে। ২৪ ঘন্টার জন্য ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি বলেও জানিয়েছে তারা।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলসহ নানা গোপন দলিল একই ভাবে প্রকাশ করে বিশ্বের নজরে আসে এই ওয়েবসাইট। উইকিলিকস জানিয়েছে, সাইবার হামলার কারণে হিলারি ক্লিনটনের নতুন ইমেইলগুলো প্রকাশে সাময়িক ভাবে বাধাগ্রস্ত হয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিনটিতেই উইকিলিকস হামলার শিকার হওয়ায় অনেকে এ নিয়ে সন্দেহ করছেন। উইকিলিকস ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করছে এমন অভিযোগ আগে শুনা গেলেও এ অভিযোগ অস্বীকার করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
ট্রাম্পের কোনো অজানা তথ্য পাওয়া গেলে তাও প্রকাশ করা হবে বলে জানিয়েছে উইকিলিকস কর্তৃপক্ষ।





সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে