শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শিশু সুরক্ষায় ১০৯৮ হেল্পলাইন উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শিশু সুরক্ষায় ১০৯৮ হেল্পলাইন উদ্বোধন প্রধানমন্ত্রীর
৪০৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু সুরক্ষায় ১০৯৮ হেল্পলাইন উদ্বোধন প্রধানমন্ত্রীর

---পক্ষকাল ডেস্ক : শিশু সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সুবিধা চালু করেন তিনি।

এর ফলে ১০৯৮-এ ফোন করে যে কোনো ব্যক্তি শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন ও সামাজিক সুবিধা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন উপজেলা পর্যায়ে কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যখনই কোনো শিশু বিপদে পড়বে তারা ১০৯৮ এই নাম্বারে ফোন করে যে সাহায্যটা পাবে সেটা অনেক নিরাপদ হবে। সেই সাথে যারা অপকর্ম করতে চাইবে তারা একটু ভীত থাকবে। তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেটা তারা জানবে।

তিনি বলেন, কারাগারগুলোতে কোর্ট রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত আসামি খুবই ভয়ানক প্রকৃতির, যাদের বার বার আনা নেওয়া সমস্যা সেখানেই তাদের বিচারের ব্যবস্থা করা হবে।

হেল্পলাইন অপব্যবহার করা প্রসঙ্গে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, হেল্প লাইনের অপব্যবহার করা হলে বা মিথ্যা তথ্য দেওয়া হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)