রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

পক্ষকাল সংবাদ ;আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান সভাপতি শেখ হাসিনা পুনঃনির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন করেন।
এর আগে আওয়ামী লীগের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন প্রক্রিয়া চলেছে। রোববার (২৩অক্টোবর) বিকাল পৌনে ৫টায় আলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে মঞ্চ থেকে নেমে কাউন্সিলর সারিতে বসেন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
নেতা নির্বাচিত করতে মঞ্চে উঠেন তিন সদস্যের নির্বাচন কমিশন। এই তিনজন হলেন, অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন, ড. মশিউর রহমান ও রাশেদুল আলম।
বিদায়ী ভাষণে কাউন্সিলরদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনারা বলেছেন, আজীবন আমাকে নেতৃত্ব দিতে। এটা সম্ভব নয়। আমি তো মনে করি, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পূরণ করেছি।’
তিনি বলেন, ‘দলকে দ্বিতীয় দফা ক্ষমতায় এনেছি। তিনবার সরকার গঠন করেছি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। আমি মনে করি, আমার কাজ শেষ।’তবে উপস্থিত কাউন্সিলররা সমস্বরে ‘না-না-না’ বলতে থাকেন।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়