শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘ইউনেসকোর সুপারিশেও বন্ধ হবে না রামপাল বিদ্যুৎ প্রকল্প’
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘ইউনেসকোর সুপারিশেও বন্ধ হবে না রামপাল বিদ্যুৎ প্রকল্প’
৪২২ বার পঠিত
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ইউনেসকোর সুপারিশেও বন্ধ হবে না রামপাল বিদ্যুৎ প্রকল্প’

পক্ষকাল সংবাদঃ ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ইউনেসকোর সুপারিশ সত্ত্বেও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ​ প্রকল্প বন্ধ করা হবে না। তবে ইউনেসকোর পর্যবেক্ষণ ও প্রশ্নের জবাব দেবে সরকার।

শনিবার (২৪সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য বাংলাদেশের কাছে সুপারিশ করে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো। এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

বিদ্যুৎ​ প্রতিমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎ​ প্রকল্প চলবে। এখন পর্যন্ত এই প্রকল্প বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ইউনেসকো তাদের প্রতিবেদনে যে পর্যবেক্ষণ ও প্রশ্ন উত্থাপন করেছে, সে ব্যাপারে জবাব দেবে সরকার। তারপর ভবিষ্যৎ পরিস্থিতি বুঝে সরকার সিদ্ধান্ত নেবে।

নসরুল হামিদ বলেন, সরকার প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব যাচাই-বাছাই করে কীভাবে পরিবেশের ওপর তার প্রভাব কমানো যায় তা নিয়ে একটি সঠিক সমাধান খুঁজে বের করবে।

গত মার্চে বাংলাদেশ সফর করে যাওয়া ইউনেসকোর তিন সদস্যের বিশেষজ্ঞ দল। ওই দল সরকারকে দেওয়া প্রতিবেদনে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ​ প্রকল্প বন্ধ করে তা অন্য স্থানে সরিয়ে নিতে অনুরোধ জানায়। প্রতিবেদনে তারা বলেছে, এখনই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা অন্তর্ভুক্ত করবে না।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)