শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » » স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল!
প্রথম পাতা » » স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল!
৪৫৪ বার পঠিত
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল!

---
অনলাইন ডেস্ক
স্ত্রীকে তালাক দিয়ে দুধ গোসল করে নিজেকে পবিত্র করেছেন টাঙ্গাইলের খোকন জমাদ্দার নামের এক ব্যক্তি! দাম্পত্যে কলহ দেখা দেয়ায় গ্রাম্য সালিসে স্ত্রীকে ডিভোর্স দেন তিনি। এরপরই করেন এই অদ্ভূত কাণ্ড। কলসী ভর্তি দুধ এনে সবার সামনেই তিনি তা নিজের গায়ে ঢেলে দেন।

টাঙ্গাইলের ভূঞাপুর কেএইচ মোবাইল হাসপাতালের প্রোপাইটর খোকন জমাদ্দার উপজেলার গাবসারা ইউনিয়নের রামপুর গ্রামের হযরত জমাদ্দারের ছেলে। তার এই দুধ গোসলের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পর থেকেই এ ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

সরজমিনে জানা যায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে একই গ্রামের সুমি আক্তারকে বিয়ে করেন তিনি। ছেলে ও মেয়ের পছন্দে বিয়ে হলেও সাংসারিক জীবনে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এরই ধারাবাহিকতায় গত ঈদুল ফিতরের কয়েকদিন পরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যান স্ত্রী সুমি আক্তার।

সম্প্রতি সুমি খোকনের পরিবারকে জানিয়ে দেয় যে তিনি আর খোকনের সঙ্গে সংসার করতে চান না। অবশেষে দুপক্ষের লোকজন নিয়ে শুক্রবার উপজেলার বামনহাটা গ্রামে গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের উপস্থিতিতে এক সালিস বসে। সালিসেও সুমির একই কথা, তিনি খোকনের সাথে সংসার করতে নারাজ। সালিসে সবার উপস্থিতিতে স্ত্রীকে দেনমোহর বাবদ ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে তালাক দেয় খোকন। পরে তিনি দুধ-গোসল কাণ্ড ঘটান। পরে নিজেই সেই ছবি ফেসবুকে আপলোড করেন। গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইউপি নির্বাচনে হেরে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ একইভাবে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)