সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
পক্ষকাল সংবাদ ঃবঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ সেপ্টেম্বর রবিবার এ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে তার কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর এ সফরের সাফল্য কামনা করেন।
সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ফিফথ রিপপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ যোগদানে কানাডায় চারদিন অবস্থান করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানে শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।




সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে