শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » » বুধবার কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » » বুধবার কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৪০৭ বার পঠিত
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুধবার কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

---পক্ষকাল সংবাদঃ কাল কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। তাঁর আগমন উপলক্ষে চিলমারীসহ জেলার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানান, খাদ্য বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে হত দরিদ্ররা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

বুধবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে কুড়িগ্রামে। চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এদিকে তাঁর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার-ফেস্টুন, তোরণ নির্মাণের পাশাপাশি চলছে রাস্তাঘাট মেরামতের কাজ।

সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে জানালেন জেলা প্রশাসক খান মো. নরুল আমীন। জেলার পুলিশ সুপার ডা.মোহাম্মদ তবারক উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়, কার্ডের মাধ্যমে বছরে ৫ মাস কুড়িগ্রামের ১ লাখ ২৫ হাজার ২’শ ৭৯টি পরিবারসহ দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার, ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে খাদ্যশস্য কিনতে পারবেন।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)