বুধবার, ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশের কাছে প্রত্যাশা পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের কাছে প্রত্যাশা পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের কাছে প্রত্যাশার বিষয়ে পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরের সময়ে তিনি এ বিষয়ে পরিষ্কার কথা বলেছেন। বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা গণতন্ত্র ও মানবাধিকারের অগ্রগতি অব্যাহত রাখা। তারা জোরোলো করা। এখনকার চেয়ে তার আরও উন্নত অবস্থা। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এ অগ্রগতি আরও গাঢ় হবে এবং তা বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মুখপাত্র জন কিরবি। ৩০শে আগস্ট এ ব্রিফিংয়ে একজন সাংবাদিক তার কাছে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন। তিনি জানতে চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর নিয়ে। তিনি প্রশ্ন করেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সহ অনেক ক্ষেত্রে এখনও মার্কিন সাহায্য প্রয়োজন বাংলাদেশের। এর প্রেক্ষিতে দু’দেশের মধ্যে কি বড় ধরনের কোন আলোচনা বা ঘোষণা এসেছে? এ প্রশ্নের জবাবে জন কিরবি বলেন, আমি আপনাকে বলবো, দ্বিপক্ষীয় ওই বৈঠক নিয়ে ডেপুটি মুখপাত্র মার্ক টোনারে বিবৃতি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। এগুলোর প্রতিলিপি আপনাকে পড়ে দেখতে বলবো। তাতে পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে বলা আছে। তবু আমি বলবো, তারা সন্ত্রাস বিরোধী লড়াই নিয়ে কথা বলেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছেন। গণতন্ত্র ও মানবাধিকারে বাংলাদেশের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। আমাদের প্রত্যাশা সম্পর্কে সুনির্দিষ্টভাবে পরিষ্কার করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তাতে ছিল বিস্তৃত বিষয়।




নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়