৬.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ, মিয়ানমার ভারত

পক্ষকাল ডেস্কঃ ৬.৮ মাত্রার এক শক্তিশালী কাঁপল রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান, প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল।
বুধবার বিকাল ৪টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চাউক এলাকার ২৫ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৮৪ দশমিক ১ কিলোমিটার।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মানুষ রাস্তায় নেমে আসে।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।
মঙ্গলবার রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪০৯ কিলোমিটার পূর্বে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে।





“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন