শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » অগ্রণী ব‌্যাংক মামলায় গ্রেপ্তার মুন গ্রুপের চেয়ারম্যান
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » অগ্রণী ব‌্যাংক মামলায় গ্রেপ্তার মুন গ্রুপের চেয়ারম্যান
৩৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগ্রণী ব‌্যাংক মামলায় গ্রেপ্তার মুন গ্রুপের চেয়ারম্যান

---
পক্ষকালডেস্কঃ

অনিয়ম করে ঋণ নিয়ে অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন মুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমান।

বুধবার রাত ৯টার দিকে ধানমণ্ডি এলাকা থেকে দুদক কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন বলে জানিয়েছেন কমিশিনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য‌্য।

তিনি  বলেন, “কমিশনের দায়ের করা মামলার আসামি হিসেবে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক বেনজির আহমেদ তাকে গ্রেপ্তার করেছেন।”

এই মামলায় গত ৩০ জুন রাষ্ট্রায়ত্ত ব‌্যাংকটির ব‌্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, ডিজিএম মো. আখতারুল আলম এবং এজিএম মো. শফিউল্লাহকে গ্রেপ্তার করেছিল দুদক।

মামলায় মুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দিয়ে পরস্পরের যোগসাজশে তা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক।

মুন গ্রুপের চেয়ারম্যান মিজানকে কল‌্যাণপুরের একটি জায়গার বিপরীতে ঋণ দিয়েছিল অগ্রণী ব‌্যাংক।

দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, মিজান ওই জমির মালিকানা দাবি করে ব্যাংক থেকে ঋণ নিলেও তার মালিকানা স্বত্বের বৈধতা নিয়ে আদালতে মামলা চলছে।

গত ৩০ জুন আটজনকে আসামি করে করা এই মামলার এজাহারে বলা হয়েছে, জাল নথিপত্র জমা দিয়ে অগ্রণী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ২৭০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করেন মিজান।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)