শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » লাইফ সাপোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » লাইফ সাপোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদি
৪০৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাইফ সাপোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদি

---ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকের আইসিইউতে (১৮ নম্বর বেড) লাইফ সাপোর্টে রয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চিকিৎসক ও নার্সগণ সার্বক্ষণিক মাহিতুল ইসলামের চিকিৎসায় নিয়োজিত আছেন। নয় সদস্যের মেডিকেল বোর্ড নিয়মিত তার চিকিৎসাসেবা তত্ত্বাবধান করছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এএফএম মাহিতুল ইসলামের চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এএফএম মাহিতুল ইসলামের চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে দেখতে যান। এসময় উপাচার্যের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল এবং এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক।

উল্লেখ্য, এএফএম মাহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। পরবর্তীতে তাকে এ বিশ্বিবিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে কেবিনে নেয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে কেবিন থেকে গত ২৬ জুলাই তাকে পুনরায় আইসিইউতে নেয়া হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)