৮ মামলায় জামিন পেলেন খালেদা জিয়া
পক্ষকাল সংবাদঃ
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা ৮ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে এ জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাসমূহ করেন পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন পুলিশ। এ মামলাসমূহে তাকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। মামলাসমূহে বেগম খালেদা জিয়া ছাড়াও দলের অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এর আগে, ২০১৬ সালের ৫ এপ্রিল যাত্রাবাড়ী থানার হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, গুলশানের নাশকতার মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মোট পাঁচ মামলায় বেগম খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ