শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » » হাজারীবাগে পুলিশের অভিযান, ১৪ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার
প্রথম পাতা » » হাজারীবাগে পুলিশের অভিযান, ১৪ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার
৩৪১ বার পঠিত
বুধবার, ৩ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাজারীবাগে পুলিশের অভিযান, ১৪ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার

পক্ষকাল ডেস্কঃ

সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে ঢাকার হাজারীবাগের একটি মেসবাড়ি থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে ১৮৯ মধুবাজার হোল্ডিংয়ের ওই বাড়ির নিচতলায় এই ‘ব্লক রেইড’ চালানো হয়।

ওই মেস থেকে বিপুল সংখ্যক উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নাশকতার পরিকল্পনা করার জন্য তারা সেখানে বৈঠক করছিল বলে ধারণা করা হচ্ছে।”

গ্রেপ্তারদের মধ্যে সাইফুল ইসলাম নামে ৩২ বছর বয়সী এক যুবক নিজেকে ওই দলের ‘পরিচালক’ বলে দাবি করেছেন। তবে ছাত্রশিবিরে তার পদবি সম্পর্কে কোনো তথ্য পুলিশ প্রাথমিকভাবে দিতে পারেনি। গ্রেপ্তার বাকিদের নাম পরিচয়ও প্রকাশ করা হয়নি।

পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “মাস তিনেক আগে ২২ হাজার টাকা ভাড়ায় তারা ওই বাসায় ওঠে। দেশের বিভিন্ন এলাকা থেকে তারা ঢাকায় এসেছে।”

বুধবারই তাদের আদালতে হাজির করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান মেলার পর প্রায় রাতেই ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে হাজারীবাগে অভিযান চালানো হয় বলে পুলিশ সদস্যরা জানান।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)