বুধবার, ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রাজধানীতে ৩৪ লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতা আটক
রাজধানীতে ৩৪ লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতা আটক
![]()
পক্ষকাল সংবাদঃ : রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ রিমেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুন) রাতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই বাস টার্মিনালে এক ব্যবসায়ীর কাছ থেকে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের উপ-সম্পাদক রায়হান আহমেদ রিমেলের নেতৃত্বে ৪/৫ জন ছিনতাইকারী ৩৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে রাতেই ভূক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমেলকে আটক করে।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, একজন ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় রায়হান আহমেদ রিমেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভূক্তভোগী ব্যবসায়ী কোনো মামলা করেননি। ছিনতাইয়ের টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি




ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান