মঙ্গলবার, ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রাজশাহীতে বিএনপি নেতাসহ ২ জনকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে বিএনপি নেতাসহ ২ জনকে কুপিয়ে হত্যা
পক্ষকাল ডেস্কঃ
রাজশাহীতে পৃথক ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর রাজপাড়া থানার চণ্ডীপুর থেকে আহসান হাবিব আপেল নামে এক যুবকের ও বাগমারা উপজেলার হামিরকুৎসায় পুকুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা আলতাব আহমেদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, হামিরকুৎসার আলতাব হোসেন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
“মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।”
আলতাব হামিরকুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যার মামুন অর রশিদ পাচকড়ির চাচাত ভাই।
নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, চণ্ডীপুর এলাকায় মঙ্গলবার ভোরে আহসান হাবিবকে কুপিয়ে হত্যা করা হয়।
“তার ঘাড় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
হাবিব নগরীর লক্ষ্মীপুর এলাকার পলাশ ফার্মেসিতে কাজ করতেন। যে গলিতে তাকে হত্যা করা হয়েছে, তার পাশেই এক বাড়িতে তিনি থাকতেন বলে ওসি জানান।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ