সোমবার, ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রীর দেয়া আমে বেজায় খুশি সংসদে কর্মরতরা
প্রধানমন্ত্রীর দেয়া আমে বেজায় খুশি সংসদে কর্মরতরা

ডেস্কঃ ভালো কিছু খেলে তার স্বাদ ভাগাভাগি করতে প্রিয়জনদের মধ্যে তা বিতরণ করেন অধিকাংশ বাঙালি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম আছে তিনি নিজে যেমন খেতে পছন্দ করেন তেমনি অন্যকেও খাওয়াতে ভালোবাসেন। সময় পেলেই তিনি গণভবনের অতিথিদের নিজের হাতে খাওয়ান। এবার ল্যাংড়া আমের স্বাদ ভাগাভাগি করতে জাতীয় সংসদের প্রায় ১২’শ কর্মকর্তাদের কাছে তা পৌঁছে দিলেন তিনি।
সংসদের বৈঠক শেষে সোমবার দুপুর তিনটায় এই আম বিতরণ শুরু হয়। জনপ্রতি দুটি আম দেয়া হলেও সেই উপহার পেয়ে বেজায় খুশি সেখানে কর্মরতরা।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ক্যামিকেলমুক্ত আমগুলো সরবরাহ করা হয়। বিতরণের দায়িত্ব পান সংসদের চতুর্থ শ্রেণির সভাপতি আতর আলী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ার শরীর। এর আগে তিনি আমাদের বেতনভাতা ও দুপুরের খাবার টাকার পরিমাণ বাড়িয়েছেন। এবার শুভেচ্ছা স্বরূপ আম বিতরণ করলেন।
সংসদের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক লাবণ্য রহমান জাগো নিউজকে বলেন, এ ধরনের উপহার চেয়ে আমরা সত্যিই খুশি। বাসায় এসে পরিবারের সবাইকে আমগুলো দেখানোর পর সবাই তা নেড়েচেড়ে দেখছিল। এতে ইফতারের আনন্দ অনেক বেড়ে যায়।
এর আগে ৩১ মে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা ও খাবারের বিল বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেন। অধিবেশনকালীন কর্মকর্তাদের ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা ও কর্মচারীদের ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়। অধিবেশন না থাকলে উভয়ের ভাতা ৪০০ টাকা করা হয়েছে।
এছাড়া দুপুরের খাবারের বিল একশো টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। বৈঠকে সংসদ সচিবালয়ে মাস্টাররোলে কর্মরতদের মজুরি বৃদ্ধিসহ বছরে দু’টি উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা দেয়ার সিদ্ধান্ত হয়। অধিবেশন চলাকালে দৈনিক ভিত্তিতে কর্মরতদের ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।




রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে
এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান
রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ গ্রেফতার-১২
ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী
মাত্র ৭ বছরে কোটিপতি রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে
” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" হকারদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র রাস্তা বিক্রি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়