বাদলের সংসদীয় আসন শূন্য চেয়ে নোটিশ
![]()
পক্ষকাল ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে নির্বাচিত মইনউদ্দীন খান বাদলের চট্টগ্রাম-৮ সংসদীয় আসন শূন্য ঘোষণা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।রোববার সকালে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী লায়েকুজ্জামান নোটিশটি পাঠান।
নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদলের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, জাসদের সাবেক কার্যকরী পরিষদ সভাপতি বাদল এখন দলটির বাইরে। তিনি ১৪ দলেরও বাইরে রয়েছেন। এ জন্য তার নির্দিষ্ট দলের কোনো প্রতীক নেই।
এতে বলা হয়, বাদল আগে যে প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, সেই প্রতীকের দলের সঙ্গে যেহেতু তিনি নেই, তাই এ আসন শূন্য ঘোষণা করা দরকার এবং একই সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করাও জরুরি।
এর আগে গত ১২ মার্চ দলের জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয়ে যায় জাসদ। সংসদ সদস্য শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে দলের কাউন্সিল থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ।
পরে দলের নির্বাচনী প্রতীক মশাল পাওয়ার দাবি তোলে দুই পক্ষই। এ নিয়ে শুনানি শেষে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন পক্ষটিকে মশাল প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
ফলে যে অংশের কার্যকরী পরিষদের সভাপতি বাদল তাদের দাবি খারিজ হয়ে যায়। বাদলের নেতৃত্বাধীন জাসদ গঠনতন্ত্র অনুসরণ না করায় তাদের দাবি খারিজ করে দেয়া হয় বলে জানায় নির্বাচন কমিশন।





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়