শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মার্কিনীদের কাছে সবচেয়ে প্রশংসিত মালালা
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মার্কিনীদের কাছে সবচেয়ে প্রশংসিত মালালা
৫১৮ বার পঠিত
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিনীদের কাছে সবচেয়ে প্রশংসিত মালালা

---

পক্ষকাল ডেস্ক

এ বছর মার্কিনীদের কাছে প্রশংসিত নারীর তালিকায় তিন নম্বরে রয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই (১৭)।

জরিপকারী প্রতিষ্ঠান গ্যালুপ সোমবার এক জরিপের ফলাফল প্রকাশ করে। সেখানে দেখা গেছে, ২০১৪ সালে সর্বাধিক প্রশসিংত নারীর তালিকায় প্রথমে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তার পরেই রয়েছেন দেশটির টেলিভিশন আইকন অপরাহ উইনফ্রে।

ফলাফলে দেখা গেছে, ১২ শতাংশ ভোট পেয়েছেন আগামীতে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হিলারি। কৃষ্ণাঙ্গ তারকা উইনফ্রে পেয়েছেন ৮ শতাংশ ভোট।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫ শতাংশ লোক ভোট দিয়েছেন পাকিস্তানের কিশোরী মালালাকে।

এ জরিপে পুরুষদের তালিকায় প্রথমে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯ শতাংশ ভোট পেয়ে সবার উপরে অবস্থান করছেন তিনি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৬ শতাংশ ভোট পাওয়া পোপ ফ্রান্সিস।

বিগত ৭০ বছর ধরে এ জরিপ করে আসছে গ্যালুপ। ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত ১৯ বার নারীদের তালিকায় প্রথম স্থান লাভ করেছেন হিলারি। অপরদিকে পুরুষদের তালিকায় গত ৭ বছর ধরে প্রথম স্থানটি নিজের করে নিয়েছেন ওবামা।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)