শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১১ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বৃহস্পতিবার জামায়াতের হরতাল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বৃহস্পতিবার জামায়াতের হরতাল
৪৫৭ বার পঠিত
বুধবার, ১১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃহস্পতিবার জামায়াতের হরতাল

---ডেস্ক:  মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত।

মঙ্গলবার দিনগত রাতে ফাঁসি কার্যকরের পরপরই জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিটে নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হয়।

কারা সূত্রে জানা যায়, ফাঁসি দেওয়ার আগে জামায়াত নেতাকে গোসল করানো হয় এবং জমটুপি পরিয়ে ফাঁসিমঞ্চে তোলা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, সিভিল সার্জন আবদুল মালেক মৃধা, জেল সুপার জাহাঙ্গীর কবির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে জেল সুপার জাহাঙ্গীর কবির সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রায় কার্যকরে আদেশ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছান। এর পর পরই কেন্দ্রীয় কারাগারে জল্লাদ রাজু ও সহযোগীরা ফাঁসির মহড়াও সম্পন্ন করেন।

রাত ৮টার মধ্যে নিজামীর পরিবারের সদস্যদের শেষবারের মতো সাক্ষাতের জন্য ডাকে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে তার সঙ্গে শেষ দেখা করেন পরিবারের ২৪ সদস্য। রাত ৯ টা ৩৩ মিনিটে বের হন পরিবারের সদস্যরা।

এসময় প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথাই বলেননি নিজামীর স্বজনরা। তারা সোজা গাড়ি নিয়ে কারাগার এলাকা ত্যাগ করেন। রাত ১০ টার পর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যান সিভিল সার্জন।

স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, বড় পুত্রবধূ, দুই নাতি, ছোট মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ ২৪ জন নিকটাত্মীয় ছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)