নিজামীর স্বজনরা শেষ দেখা করে এলেন
ডেস্কঃ মৃত্যুদণ্ড কার্যকরের আগে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর সঙ্গে শেষ দেখা করে এসেছেন তার স্বজনরা।কারা কর্তৃপক্ষ ডেকে পাঠানোর পর মঙ্গলবার রাতে তিনটি গাড়িতে করে জামায়াতে ইসলামীর আমিরের স্বজনরা কারাফটকে উপস্থিত হন।
দেখা করতে তাদের ডেকে পাঠানো ইঙ্গিত দিলেও তার আধা ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
নিশ্চিত করেন মঙ্গলবারই কার্যকর হচ্ছে দণ্ড।
নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে কোনো আবেদন না করায় তার মৃত্যুদণ্ড কার্যকরের নির্বাহী আদেশ কারা কর্তৃপক্ষকে দেওয়া হয় বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে দণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে বিকালে নিজামীর আইনজীবী মতিউর রহমান আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা কর্তৃপক্ষ স্বজনদের কারাগারে ডেকে পাঠিয়েছে।
এরপর পৌনে ৮টায় তিনটি গাড়িতে নিজামীর স্বজনদের মধ্যে অন্তত ২৪ জন কারাফটকে উপস্থিত হন। এর মধ্যে জামায়াত নেতার স্ত্রী, দুই ছেলে রয়েছেন। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা বেরিয়ে আসেন। ঢোকা কিংবা বের হওয়ার সময় পরিবারের কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
তাদের সঙ্গে থাকা আইনজীবী মোস্তফা সাগিরউল্লাহ সাংবাদিকদের বলেন, তারা এখন কোনো কথা বলবেন না।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ