শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৮ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজনৈতিক নয় ব্যক্তিগত দ্বন্দ্বে ইউপিতে সংঘাত: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজনৈতিক নয় ব্যক্তিগত দ্বন্দ্বে ইউপিতে সংঘাত: স্বরাষ্ট্রমন্ত্রী
৪০২ বার পঠিত
রবিবার, ৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক নয় ব্যক্তিগত দ্বন্দ্বে ইউপিতে সংঘাত: স্বরাষ্ট্রমন্ত্রী

---
ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনাগুলো রাজনৈতিক দ্বন্দ্বে নয় ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে।রোববার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।কেন্দ্র দখল করে সিল মারা ও জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগের মধ্যে শনিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়।

এর মধ্যে নরসিংদীর রায়পুরা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট চলার সময় একজন করে এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভোট গণনার সময় সংঘর্ষে একজন নিহত হন; আহত হন অনেকে।

রাজশাহীর বাগমারার সব ইউনিয়নে একদিন আগে ভোটগ্রহণ স্থগিত করা হলেও সেখানে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়।

ছয় ধাপে এই ভোটের জন্য গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর শনিবারের আগ পর্যন্ত ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।

শনিবারের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমত দায়িত্ব পালন করেছে।

“আপনারা (সাংবাদিক) দেখেছেন, রাজশাহী বাগমারায় যে ঘটনা ঘটেছে। আমরা প্রথমে শুনেছি অনেক মানুষ মারা গেছেন। কিন্তু পরে জানতে পারি দুজন মারা যান। একজন হার্ট হ্যাটাকে, অন্যজন গোলাগুলিতে মারা যান।

“দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়।”

কুমিল্লার ঘটনা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সেখানেও দুজন প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়।

“এসব সংঘর্ষ রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়েছে।”

ইউপি নির্বাচনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও এ ধরনের সংঘর্ষ ঘটে থাকে।”

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা মন্ত্রীর কাছে রাজধানীর মিরপুরে সরকার দলীয় দুই এমপির সমর্থকদের সংঘর্ষের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, “ব্যক্তি পর্যায়ে দুজনের মধ্যে রাজনৈতিক বিরোধ হতে পারে। তবে তা প্রকাশ পাওয়া বাঞ্ছনীয় নয়।”

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে রোববার জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিরপুরে আওয়ামী লীগের সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ ও এক আনসার সদস্যসহ ১৬ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও সংরক্ষিত আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপুরে মিরপুর ১ নম্বরে হয় এই সংঘর্ষ।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)