মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মাহফুজ আনামের ৭২ মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত
মাহফুজ আনামের ৭২ মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত
![]()
পক্ষকাল প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলাগুলো চালু করা কেন বেআইনি ঘোষণা করা হবে না- এই মর্মে রুলও জারি করা হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেস
আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। এর আগে গত ২৭ মার্চ সকল মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন মাহফুজ আনাম।
গত ৩ এপ্রিল অপর একটি আবেদনের শুনানি নিয়ে ৬৬টি মামলায় মাহফুজ আনামকে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।
তার ওই স্বীকারোক্তির পর মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন আদালতে ৮২টি মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়