শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রাজধানীতে ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » রাজধানীতে ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই
৪৩৮ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই

---

পক্ষকাল প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক গার্মেন্টস ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ২টার দিকে ওই ব্যবসায়ী দোয়েল চত্বর দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) জাফর ওয়াজেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম আজম উদ্দীন। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। কাপড় কেনার জন্য তিনি চকবাজার থেকে গুলিস্তান হয়ে নারায়ণগঞ্জ যেতে চেয়েছিলেন।ওসি জাফর ওয়াজেদ জানান, আজম উদ্দীন তার বন্ধু সংগীত পালকে সঙ্গে নিয়ে গুলিস্তান যাওয়ার জন্য জেলখানার সামনে থেকে রিকশা নেন। রিকশাটি শহীদুল্লাহ হলের সামনে পৌঁছলে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করেন। তারা ব্যাগে অস্ত্র আছে বলে জানান এবং নিজেদের ডিবি বলে পরিচয় দেন। এরপর রিকশাচালককে চড়থাপ্পর মেরে এবং আজমকে অস্ত্রের ভয় দেখিয়ে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। তবে ছিনতাইকারীরা আজমের বন্ধু সংগীত পালকে কিছুই বলেননি।

ওসি আরো জানান, সংগীত পাল আজমের কাছে টাকা আছে জেনে ছিনতাইয়ের ঘটনা সাজাতে পারেন, এই সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)