শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আমরা বিজয়ী জাতি,কোনোদিক থেকে পিছিয়ে থাকব না: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আমরা বিজয়ী জাতি,কোনোদিক থেকে পিছিয়ে থাকব না: প্রধানমন্ত্রী
৩৬৯ বার পঠিত
শনিবার, ২৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমরা বিজয়ী জাতি,কোনোদিক থেকে পিছিয়ে থাকব না: প্রধানমন্ত্রী

 ---

পক্ষকাল প্রতিবেদকঃ স্বাধীনতা দিবসে শিশু-কিশোর সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা এই বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন। যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। ছোট সোনামণিদের মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি।আমরা পিছিয়ে থাকব না। আমরা এগিয়ে যাব।আজ শনিবার মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সেখানে শিশু-কিশোরদের অংশগ্রহণে দৃষ্টিনন্দন কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বক্তব্যে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরেন। সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু দেশের মানুষকে তিনি আগেই প্রস্তুত করে রেখেছিলেন। তাঁর আহ্বানে এ দেশের মানুষ অস্ত্র তুলে নেয়,যুদ্ধ করে।শিশুদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বিশ্বে আমাদের অবস্থান যাতে আরও সুদৃঢ় হয় আত্মমর্যাদাশীল হয় সেভাবে আমরা দেশকে গড়ব। তোমরা সোনামণিরাই নিজেদের গড়ে তুলবে। আজ তোমরা ছাত্রছাত্রী, কিন্তু আগামী দিনে তোমরাই কর্ণধার হবে। তোমরাই এ দশ পরিচালনা করবে। তোমরাই তো আমাদের মতো মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে।তিনি শিশুদের পড়ালেখা, খেলাধুলা, সংস্কৃতিচর্চা করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য পরামর্শ দেন।বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা দারিদ্র্য কমিয়ে এনেছি। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। বৃত্তি দিচ্ছি। আমরা এগিয়ে যাব। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্য আয়ের দেশ। ২০৪১ সালে হবে উন্নত দেশ।

স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করছেন।

সকাল থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে নেতারা শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সকালে জাতীয় স্মৃতিসৌধে এবং এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)