শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে খালেদা জিয়া-তারেক রহমান
প্রথম পাতা » রাজনীতি » বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে খালেদা জিয়া-তারেক রহমান
৪৭২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে খালেদা জিয়া-তারেক রহমান

---পক্ষকাল সংবাদঃ
বিএনপি চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে বুধবার তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। কিন্তু এই দুই পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। আগামী ১৯ মার্চ দলের কাউন্সিলের দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল ১০টা ২০ মিনিট থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের রিটানিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে বিতরণ শুরু হয়।

বিএনপির চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার পক্ষে তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বেলা পৌনে ১১ টায় এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন শাহজাহান। রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সহকারি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল মান্নান।

গত ২৯ ফেরুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএপির দুই শীর্ষ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)