শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » » সুনির্দিষ্ট তথ্য নেই কিন্তু নিরাপত্তার শঙ্কা রয়েছে : যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » » সুনির্দিষ্ট তথ্য নেই কিন্তু নিরাপত্তার শঙ্কা রয়েছে : যুক্তরাষ্ট্র
৩৮৫ বার পঠিত
বুধবার, ২১ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনির্দিষ্ট তথ্য নেই কিন্তু নিরাপত্তার শঙ্কা রয়েছে : যুক্তরাষ্ট্র

---
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে। তবে, নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে দেশটির।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বুধবার এমন তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট এমন মন্তব্য করেন।

নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে মার্শা বার্নিকাট গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিদেশীদের নিরাপত্তা দিতে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’

যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভ্রমণ সতর্কবার্তায় বলেছে, ‘বাংলাদেশে সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট তথ্য রয়েছে’। গণমাধ্যমকর্মীরা বিষয়টির প্রতি মার্শা বার্নিকাটের মনযোগ আকর্ষণ করলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও বাংলাদেশে এখনও নিরাপত্তাহীনতার শঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে তার (যুক্তরাষ্ট্র) দেশের পক্ষ থেকে সেদেশের নাগরিকদের কোনো বাধা দেওয়া হয়নি।’

‘সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সন্ত্রাসী হামলার শঙ্কা’- এমন মন্তব্যের ভিত্তি সম্পর্কে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের অবস্থান তার দেশের সরকারের পলিসির অংশ।’

এর আগে, বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, কানাডার হাইকমিশনার পিয়েরে মায়াদু ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইল কক বৈঠক করেন।

প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে বিদেশীদের নিরাপত্তা এবং সম্প্রতি দুই বিদেশী হত্যার ঘটনা তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিদেশীদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)