শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » আঁটোসাঁটো পোশাক পরায় বোনকে পিটিয়ে মারল ভাই
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » আঁটোসাঁটো পোশাক পরায় বোনকে পিটিয়ে মারল ভাই
৪৮১ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আঁটোসাঁটো পোশাক পরায় বোনকে পিটিয়ে মারল ভাই

আন্তর্জাতিক ডেস্ক : দশম শ্রেণি পার হয়ে সবেমাত্র বোনটি কলেজে ভর্তি হয়েছে। ভালো রেজাল্ট করেই পা রেখেছিল কলেজ আঙিনায়। আঁটোসাঁটো পোশাক ছিল পছন্দের, তাই তেমন পোশাকেই কলেজে আসত বোনটি। কিন্তু বড় ভাইয়ের এই পোশাকে আপত্তি ছিল খুব। এ নিয়ে বোনকেও সতর্ক করেছে বারবার। নিষেধ করেছে এই পোশাক পরতে। বোন শোনেনি বলে রাগের মাথায় বোনকে পিটিয়েই মেরে ফেলল ভাই। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরে।
---
জানা যায়, কোলাপুরের অষ্টাদশী ওই কলেজছাত্রীর নাম ঐশ্বর্য লাড়। খুব ভালো নম্বর পেয়েই কলেজে ভর্তি হয়েছিল সে। তার কলেজে যাওয়ার আঁটোসাঁটো পোশাক নিয়ে কয়েক দিন ধরেই অশান্তি চলছিল তার বড় ভাই ওমকারের সঙ্গে। ওমকারের বিষয়টি সহ্যই হচ্ছিল না। মঙ্গলবার রাতে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

নিহত ঐশ্বর্যর মা জানান, ‘ওই দিন রাতে অনেকক্ষণ ধরেই ঐশ্বর্যর সঙ্গে ঝগড়া করছিল ওমকার। হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ছুটে গিয়ে দেখি, ঘরের দরজা বন্ধ ভেতর থেকে। দরজা ধাক্কা দিতে ওমকার বেরিয়ে আসে। ঘরে ঢুকে দেখি, ঐশ্বর্য মেঝেতে পড়ে আছে। হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা জানান, আমার মেয়ে বেঁচে নেই।’

ওমকারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বোনকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে সে।

তথ্যসূত্র : এইসময়



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)