মঙ্গলবার, ৩০ জুন ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » মঠবাড়িয়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ
মঠবাড়িয়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ
![]()
জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া ঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলার হতদরিদ্র ১২৫ জন শিক্ষার্থীদের মাঝে ২ হাজার করে টাকার নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা পরিষদের সাধারণ তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জানান, মঠবাড়িয়ার দুর্গম এলাকার ১৫৯ নং মাঝেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১’শ জন ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জনকে শিক্ষার্থীকে প্রাথমিক ভাবে এ অনুদান প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হবে। আর্থিক অনুদান বিতরন পূর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম আজাদী, শিক্ষক মাইনুল ইসলাম ও মোঃ নুরুল হক প্রমুখ।




নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়