শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১২ জুন ২০১৫
প্রথম পাতা » অপরাধ » জ্যাকেট ছাড়া অভিযান : ৫ ডিবি পুলিশ বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » জ্যাকেট ছাড়া অভিযান : ৫ ডিবি পুলিশ বরখাস্ত
৪০১ বার পঠিত
শুক্রবার, ১২ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্যাকেট ছাড়া অভিযান : ৫ ডিবি পুলিশ বরখাস্ত

---
পক্ষকাল প্রতিবেদকঃ
উর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে বাহিনীর জ্যাকেট ছাড়া অভিযান চালিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মণ্ডলের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্ত হওয়া ডিবি পুলিশের পাঁচ সদস্য হলেন, নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক জহির উদ্দিন, কনস্টেবল গোলাম সামদানি, সোহেল ওমর ও শাহ আলম।

ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া উইং) এস এম তানভির আরাফাত দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিদর্শক কিংবা এর নিচের পদমর্যাদার কোনো কর্মকর্তা অভিযানে গেলে সর্বনিম্ন সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিয়ে যেতে হয়। কিন্তু অভিযুক্ত পাঁচ সদস্য বিনা অনুমতিতে ডিবি’র পোশাক ছাড়া অভিযানে যান।

গত ৮ জুন মধ্যরাতে নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় বেসরকারি ক্লিনিক ল্যানসেট হাসপাতাল ভবনের সৈয়দ নাসিম আহমেদের অফিসে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ওই অফিস থেকে পুলিশ সদস্যরা তিন লাখ টাকা লুট করেন বলেও অভিযোগ পায় ডিবি।

টাকা লুটের অভিযোগের সত্যতা পাওয়া না গেলেও ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে জ্যাকেট ছাড়া অভিযানে যাওয়ার প্রমাণ মিলেছে।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)