সৌদিতে মসজিদে হামলা, নিহত ৩০
পক্ষকাল ডেস্কঃ
সৌদি আরবের একটি শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে বেশ কিছু মুসল্লি নিহত ও আহত হয়েছেন। হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হতাহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন। তবে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফের আল কাদেহ গ্রামের আলি ইমাম নামক মসজিদে শুক্রবারের এই হামলায় ১০ থেকে ১৫ জন নিহত হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মসজিদটিতে দেড় শতাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করছিলেন। ওই সময় হামলা হয়।
সৌদির রাষ্ট্রীর বার্তা সংস্থা শিয়া মসজিদে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।
কাতিফ প্রদেশের মরুভূমি অধ্যুষিত দুটি জেলা গালফ কোস্ট ও আল-আহশায় শিয়া মুসলিমদের বসবাস বেশি। কাতিফের রাজধানী আল খোবারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জেলা দুটি অবস্থিত।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান