শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১০ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আটক ৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আটক ৫
৪৫২ বার পঠিত
রবিবার, ১০ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আটক ৫

২০১৫ মে ১০ ---

পক্ষকাল প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর ডিএমপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ছাত্র ইউনিয়ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তারা টিএসটি থেকে মিছিল নিয়ে বের হন। এ সময় তারা শাহবাগ হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সামনে দিয়ে বেইলি রোডের মুখে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। লাঠিপেটা করে। ফাঁকা গুলিও করে।প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।সংগঠনটির দাবি পুলিশের ফাঁকা গুলি ও লাঠিপেটার পাল্টা জবাব দিতে গিয়েই ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক, সহসভাপতি মারুফ বিল্লাহ তন্ময় ও পয়লা বৈশাখের নারী লাঞ্ছনার প্রতিবাদকারী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীও রয়েছেন।

আহত অন্যরা হলেন- ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি তনু রাশ তন্ময়, মেহেদী হাসান, হাসেন তারেক, রাজীব, রাশেদুল হক, জিলানী আহমদ, বাকির উজ্জামান, জয়হের লাল, দীপক শীল, রাফি, অমিত, শাহরিয়ার, রাসেল হোসেন তুষার, ইসমত জাহান প্রমুখ।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশের লাটি-পেটায় ছাত্র ইউনিয়ের নেতা-কর্মী আহত হওয়া ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আল-আমিন দ্য রিপোর্টকে এই তথ্য জানান।

এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য রিপোর্টকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)