শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৯ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » » দক্ষিণে সাঈদ খোকন বিজয়ী
প্রথম পাতা » » দক্ষিণে সাঈদ খোকন বিজয়ী
৩৯৪ বার পঠিত
বুধবার, ২৯ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণে সাঈদ খোকন বিজয়ী

      ---পক্ষকাল দেস্কঃ মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্থাপিত নিয়ন্ত্রণকেন্দ্রে ভোট গণনা শেষে বুধবার ভোর সোয়া ৫টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

মোট ৮৮৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত হওয়া তিন কেন্দ্র বাদ দিয়ে ঘোষিত ফলাফলে ইলিশ মাছ প্রতীক নিয়ে সাঈদ খোকন পেয়েছেন ৫৩৫২৯৬ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস মগ প্রতীকে পেয়েছেন ২৯৪২৯১ ভোট।

বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২,৪১,০০৫। স্থগিত তিন কেন্দ্রের ভোটসংখ্যা ৬,৩২৬।

গোলযোগের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনটি ভোটকেন্দ্র স্থগিত রেখে ৮৮৬টি ফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার ঢাকা উত্তর এবং চট্টগ্রামের পাশাপাশি একযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। ঢাকা দক্ষিণে ভোটার সংখ্যা প্রায় ১৯ লাখ।

বিভক্তির পর এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্রার্থীদের মধ্যে ফ্লাস্ক প্রতীকে আব্দুর রহমান ১৪,৭৮৪ ভোট, সোফা প্রতীকে জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন ৪৫১৯ ভোট, চরকা প্রতীকে আবু নাছের মোহাম্মদ মাসুদ হোসাইন ২,১৯৭ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে রেজাউল করিম চৌধুরী ২,১৭৩ ভোট, জাহাজ প্রতীকে শাহীন খান ২,০৭৪ ভোট, আংটি প্রতীকে গোলাম মওলা রনি ১,৮৮৭ ভোট, বাস প্রতীকে শহীদুল ইসলাম ১,২৩৯ ভোট ও টেবিল প্রতীকে সিপিবি-বাসদের বজলুর রশীদ ফিরোজ ১,০২৯ ভোট পেয়েছেন।

ল্যাপটপ প্রতীকে জাহিদুর রহমান ৯৮৮ ভোট, কমলা লেবু প্রতীকে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন ৯২৮ ভোট, ক্রিকেট ব্যাট প্রতীকে এ এস এম আকরাম ৬৮২ ভোট, হাতি প্রতীকে দিলীপ ভদ্র ৬৬৯ ভোট, কেক প্রতীকে আব্দুল খালেক ৫৫০ ভোট, ময়ূর প্রতীকে শফিউল্লাহ চৌধুরী ৫১২ ভোট, চিতা বাঘ প্রতীকে মশিউর রহমান ৫০৮, লাউ প্রতীকে মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ ৩৬২ ভোট, ঈগল প্রতীকে আয়ুব হোসেন ৩৫৪ ভোট এবং শার্ট প্রতীকে বাহরানে সুলতান বাহার ৩১৩ ভোট পেয়েছেন।

এছাড়া ঢাকা দক্ষিণে ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯১ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯৭ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকা দক্ষিণের ঘোষিত মোট ৮৮৬টি ভোটকেন্দ্রে ৪৮ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে। প্রদত্ত ৯,০৫,৪৮৪টি ভোটের মধ্যে বাতিল হয়েছে ৪০,১৩০টি; বৈধ হয়েছে ৮,৬৫,৩৫৪টি।

এছাড়া ঢাকা দক্ষিণে ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯১ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯৭ প্রার্থী ভোটের লড়াইয়ে নামেন।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)