‘খালেদা না চাইলেও বিএনপি সিটি নির্বাচনে অংশ নেবে’
![]()
পক্ষকাল প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া না চাইলেও দলের নেতারা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবের হলরুমে সোমবার দুপুরে আওয়ামী হকার্স লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক সিনিয়র নেতা রয়েছেন যারা খালেদা জিয়ার আগুনে পুড়িয়ে মানুষ মারাকে সমর্থন করেন না। তারা নির্বাচনে অংশ নিতে চান। খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নাও নেন তবে বিএনপির সিনিয়র নেতারা অংশ নেবেন।
তিনি বলেন, এ সরকারের অধীনে আগেও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে বিএনপিসহ অন্যান্য দল অংশগ্রহণ করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। যে কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়