শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৪ মার্চ ২০১৫
প্রথম পাতা » » ৪১টি টেলিভিশন চ্যানেল ২৮টি এফ. এম অনুমোদন দিয়েছেঃহাসানুল হক ইনু
প্রথম পাতা » » ৪১টি টেলিভিশন চ্যানেল ২৮টি এফ. এম অনুমোদন দিয়েছেঃহাসানুল হক ইনু
৪৫৩ বার পঠিত
বুধবার, ৪ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪১টি টেলিভিশন চ্যানেল ২৮টি এফ. এম অনুমোদন দিয়েছেঃহাসানুল হক ইনু

---পক্ষকাল প্রতিবেদকঃ তথ্য মন্ত্রণালয় বেসরকারিখাতে ৪১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ২৮টি এফ. এম বেতার কেন্দ্রের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান।মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারিখাতে ২৩টি এবং সরকারি খাতে ৩টি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। নতুন টিভি চ্যানেল এবং রেডিও’র লাইসেন্সের অনুমোদন দেওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া।তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। দেশের সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে। সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে কোনও ধরনের বিধি-নিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হয়নি। অনাপত্তির শর্ত ও দেশের প্রচলিত আইনের সীমারেখার মধ্যে থেকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারের কোনও প্রভাব নেই। এছাড়া সংবাদ কর্মীদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য ঘোষিত ‘৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন মূল্য হার দ্বিগুণ বৃদ্ধি করেছে এবং বিদেশ থেকে রেয়াতি শুল্কে নিউজ প্রিন্ট আমদানি করার সুযোগ প্রদান করেছে। খবর বাসস।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)