রাজধানীসহ মফ্স্বলে আটক বাণিজ্য অব্যাহত
সাব্বির আহমেদ ঃ
রাজধানী সহ উত্তরখান দক্ষিণ খান এলাকায় পুলিশের আটক বাণিজ্য চরমে। রাতের অন্ধকারে বিভিন্ন অজুহাত দেখিয়ে পুলিশ, র্যাব পরিচয়ে সাদা পোষাক ধারী লোকজন ধরে নিয়ে যাচ্ছে অপরাধী নামে নিরীহ ব্যাক্তিদের। পরবর্তীতে পুলিশের তদন্তে যারা অপরাধী তথা বিএনপি জামায়াতপন্থী বলে চিহ্নিত হচ্ছে তারাও আবার স্থানীয় প্রভাবশালী সরকার সমর্থকদের জোরতদবিরে বেরিয়ে আসছে। চলমান সহিংস ঘটনার মোকাবিলার নামে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান এখন গণগ্রেফতারে পরিণত হয়েছে। জনৈক পরিবারের সাথে আলোচনা করে জানা যায়, পরিবারের বিশ উর্দ্ধ সাদিকুল্লাহ নামে এক সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ পড়–য়া মেধাবীকে পুলিশের ‘রুল অব কন্ডাক্ট ভঙ্গ’ করে খোদ ক্লাস রুম থেকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাকে আদালতে গাড়ি পোড়ানোর মামলা দেয়া হয়। এসবের সংখ্যা বর্তমানে রাজধানী ছাড়িয়ে মফ্স্বলে অস্বাভাবিক হারে বেড়ে চলছে। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় পুলিশ উত্তরায় বিভিন্ন স্থানে আটকের নামে ব্যাপক হয়রানি বাণিজ্য করছে। আর এসবের বেশিরভাগের শিকার হচ্ছে নিরীহ জনগণ।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ